আ্যাকুরিয়াম ফিসগুলোর মধ্যে নিয়ন টেট্রা একটি। নিয়ন টেট্রা হলো টেট্রা গ্রুপের একটি ছোট্ট মাছ। নিয়ন টেট্রা আকারে বেশ ছোট্ট হয় বলে এদের মেল ফিমেল আলাদা করা বা ব্রিডিং করা বেশ কষ্টকর। তবে চেষ্টা করতে ক্ষতি কি! চলুন আজ আলোচনা করি নিয়ন টেট্রা ফিস ব্রিডিং নিয়ে। যেহেতু নিয়ন টেট্রা ব্রিডিং বেশ কষ্ট সাধ্য এবং চ্যালেন্জিং তাই প্রথমবার সফলভাবে ব্রিড নাও হতে পারে। তাই হালছাড়া যাবে চেষ্টা করতে হবে। এছাড়া আমি যে নির্দেশনা গুলো আজ দিচ্ছি এগিলো যদি সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আপনি সফল ভাবে নিয়নটেট্রা ব্রিড করাতে পারবেন।তো ভূমিকা না বাড়িয়ে চলুন শুরু করি। ব্রিডিং এর পূর্বে আপনাকে চিনতে হবে নিয়নটেট্রার মেল এবং ফিমেল।
Fancy neon tetre(hi-fin)
#নিয়ন টেট্রার মেল ও ফিমেলের মধ্যে পার্থক্য :
নিয়ন টেট্রার মেল ও ফিমেলের মধ্যে পার্থক্য সুস্পষ্টভাবে প্রকাশ হয় না। সাধারণত, ফিমেলের পেট মেলের চেয়ে বেশি গোলাকার হয়ে থাকে ।
নিয়ন টেট্রা ব্রিডিং
নিয়ন টেট্রা ব্রিডিং এন প্রথম শর্ত হলো পানির কন্ডিশন নিয়নটেট্রার জন্য comfortable হয়। তো নিয়ন টেট্রা ব্রিডিং এর জন্য প্রথমেই একটা ব্রিডিং ট্যাংক নিতে হবে ।
ব্রিডিং ট্যাঙ্কের পানির পিএইচ 5.0 থেকে 6.0 হতেই হবে। তারপর আপনাকে ট্যাঙ্কের এক কোণায় একটি স্পঞ্জ ফিল্টার লাগাতে হবে। যেহেতুৃৃ নিয়ন টেট্রা ডিম ছাড়ে এবং নিজের ডিম নিজেই খেয়ে ফেলে তাই আপনাকে অবশ্যই ট্যাঙ্কে জলজ উদ্ভিদ দিতে হবে। আপনি চাইলে ডেন্সা ব্যবহার করতে পারে। আর কখনোই রশি, জাল,দড়ি ব্যবহার করবেন না। এগুলো আপনার মাছের মৃত্যুর কারণ হতে পারে। তাই জলজ উদ্ভিদ ছাড়া অন্য কিছু কখনোই ব্রিডিং ট্যাঙ্কে দিবেন না।
ব্রিডিং এর সময় মাছগুলো বেশ লাফালাফি করে। তাই আপনাকে এটা sure করতে হবে যে আপনার ব্রিডিং ট্যাঙ্কের উপর জাল বা অন্য কিছু দিয়ে কভার করা হয়েছে। নিয়ন টেট্রা মাছ আলো খুব কমই পছন্দ করে। তাই ব্রিডিং ট্যাঙ্কের চারপাশে কালো কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। যাতে আবছা আলো থাকে ট্যাঙ্কের ভিতরে পড়ে। ব্রিডিং ট্যাঙ্কের জলের তাপমাত্রা 72 থেকে 75 ডিগ্রি ফারেনহাইট (24 ডিগ্রি সেলসিয়াস) মধ্যে রাখতে হবে।
ব্রিডিং ট্যাঙ্কে মাছ ছাড়ার সময় পরিবেশটা অন্ধকার করে নিবেন। মাছ ব্রিডিং ট্যাঙ্কে ছাড়ার পর ২৪ ঘন্টা পর্যন্ত ট্যাঙ্কে কোনো প্রকার আলো যাতে প্রবেশ না করতে পারে। এজন্য অবশ্যই ট্যাঙ্কের চারপাশে কালো কাপড় দিয়ে ঢেকে দিবেন।পরের দিন থেকে আলোর দিতে শুরু করুন। সাধারণত নিয়নটেট্রা সকাল বেলা মিটিং করে । পুরুষরা স্প্যানিংয়ের সময় মহিলাটিকে আলিঙ্গন করে। নিয়ন টেট্রা মিটিং এর সময় 100 টিরও বেশি ডিম ছাড়বে। ডিমগুলি স্বচ্ছ এবং কিছুটা আঠালো এবং গাছগুলিতে আটকে থাকবে। ডিম পাড়ার সাথে সাথে মাছগুলো কে সরিয়ে ফেলুন, কারণ এরা দ্রুত নিজেদের ডিম খেয়ে ফেলে।
নিয়ন টেট্রার ডিম এবং ফ্রাই উভয়ই আলোর সংবেদনশীল হওয়ায় কম আলো বজায় রাখুন।
ডিম ছাড়ার প্রায় 24 ঘন্টার মধ্যে ডিমগুলো হ্যাচ হয়।
ছোট্ট ফ্রাইগুলো কুসুম থলিতে এদের খাদ্য থাকে। তাই ফ্রাই এর বয়স ৩ দিন না হওয়া পর্যন্ত কোনো খাবার দেওয়া যাবে না। হ্যাচ রেট বেশি নয়, সুতরাং ডিমের এক-তৃতীয়াংশের বেশি টেকসই ফ্রাই পাবেন । আপনার মাছ যদি ১০০ ডিম দেয় তবে আপনি সুস্থ সবল বাচ্চা পাবেন ৪০ টি। সাধারণত তিন থেকে চার দিনের মধ্যে ফ্রাইগুলো ফ্রি-সাঁতার কাটা শুরু করবে।সাতার কাটা শুরু করলে ফ্রাইগুলো কে খাবার দিতে হবে। বাচ্চাগুলোকে খুব ছোট খাবার যেমন ইনফাসোরিয়া, রটিফারস, ডিমের কুসুম বা বাণিজ্যিকভাবে প্রস্তুত ফ্রাই ফুড খাওয়াতে হবে। কয়েক সপ্তাহের মধ্যে, এগুলি যথেষ্ট পরিমাণে বড় হয়, তখন এদের ব্রাইন shrimp খাওয়াতে হবে । ফ্রাই প্রায় প্রথম মাসের পরে প্রাপ্তবয়স্ক মাছের মত রং প্রদর্শন করবে।
পরিশেষে বলবো, যে অবশ্যই সপ্তাহে ৩০% পানি চেন্জ করবেন। তবে মাছের বয়স ১ মাস না হওয়া পর্যন্ত পানি চেন্জ করা যাবে না। ব্রিডিং ট্যাঙ্কের পানির পরিমাণ হবে ২০-২৫ গ্যালন। আর খেয়াল রাখবেন পানির তাপমাত্রা আর আর কন্ডিশন যেন ঠিক থাকে। মাছগুলোর বাচ্চা এবং ডিম খুবই ছোট তাই সহজে চোখে পড়ে না।এগুলো খুব চঞ্চল প্রকৃতি মাছ। তাই পানি চেন্জের সময় বিষয় টা খেয়াল রাখবেন।ওভার ফিডিং কখনোই করবেন না।ধন্যবাদ।
Happy fish keeping☺
Pic: google,facebook

































